1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:06 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভার প্রেসক্লাবের তথা কথিত নতুন কমিটি ঘোষনায় বিভ্রান্ত না হওয়ার আহবান

  • আপডেট টাইম : Sunday, March 19, 2023
  • 768

বাংলা ফটো নিউজ : সাভার প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেইসবুকে যে তথ্য তুলে ধরা হয়েছে তা আদৌ সঠিক নয়। সাভারবাসীকে বিভ্রান্ত করার জন্য এবং ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন এবং প্রেসক্লাবের আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি অশুভ চক্র নিজেদের মনগড়া একটি পকেট কমিটি ঘোষনা করে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেইসবুকে প্রচার করছে।

বর্তমানে সাভার প্রেসক্লাবের নির্বাচিত একটি বৈধ কমিটি থাকা স্বত্তেও অশুভ উদ্দেশ্য সাধনের জন্য এ কমিটি ঘোষনা করা হয়েছে। তাই সাভারবাসীসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে এসব তথ্যে বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ করা গেলো। ঐতিহ্যবাহী সাভার প্রেসক্লাবের নির্বাচন গঠনতান্ত্রিক এবং গণতান্ত্রিকভাবে বিগত দিনে যেভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রচারণার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে আগামী দিনেও সেভাবেই অনুষ্ঠিত হবে।

অগণতান্ত্রিক পন্থায় কিংবা কোন পকেট কমিটি সাভার প্রেস ক্লাবের সদস্যরা কোনদিন মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নিবেননা । আজ রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানান সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব ও সাধারন সম্পাদক গোবিন্দ আচার্য্য।

প্রেসরিলিজে উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে সাভার প্রেসক্লাবের কার্য নিবার্হী এক সভায় ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটি সাভার প্রেসক্লাবের দ্বিবার্ষিক ২০২৩-২০২৪ নির্বাচন পরিচালনার জন্য সাভার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিবলীজ্জামান কে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ।

ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে চুড়ান্ত ভোটার তালিকা সহ অন্যান্য কাগজ পত্র জমা দেয়া হয়েছে । নির্বাচন কমিশন শীঘ্রই সাভার প্রেসক্লাবের (২০২৩-২০২৪) এর দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করবেন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews