1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 8:37 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে কিস্তির টাকা চাওয়ায় অণ্ডকোষে আঘাত করে এনজিও কর্মীকে হত্যা, গ্রেফতার ১

  • আপডেট টাইম : Thursday, June 15, 2023
  • 801

বাংলা ফটো নিউজ : সাভারে ঋণের টাকা তুলতে গিয়ে হামলায় নিহত হয়েছেন বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাক কর্মী রেজাউল করিম (৫০)। এ ঘটনায় শাহিন আলী (২২) নামের এক পোশাক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী।

নিহত রেজাউল করিম পাবনার ভাঙ্গুড়িয়া থানার চৌগাছিয়া এলাকার মৃত সেকেন্দার আলী ছেলে। সে সাভারে ব্র্যাক মাঠ কর্মী হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার শাহিন আলী রাজশাহী জেলার চরঘাট থানা এলাকার মোরশেদ আলীর ছেলে। সে সাভারে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেতেন।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ভাওয়ালীপাড়া এলাকা থেকে রেজাউল করিমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী বলেন, গতকাল বুধবার বিকেলে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামানের বাসার নিচতলার এক ভাড়াটিয়া শাহিন আলীর কাছে কিস্তির টাকা সংগ্রহে যান। এর আগে ১৩ জুন কিস্তির টাকা চাইতে গেলে পরদিন দেবেন বলেন। পরদিন গতকাল বুধবার রেজাউল করিম তাঁর বাসায় টাকা চাইতে গেলে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউল করিমকে তিনি মারধর করতে থাকেন। এ সময় অণ্ডকোষে আঘাত পেয়ে রেজাউল মাটিতে লুটিয়ে পড়েন। তিনি মারা গেলে শাহিন লাশ বাসা থেকে বের করে সামনের সিঁড়ির নিচে রেখে দেন। তা ছাড়া রেজাউলের পকেটে থাকা ৫০ হাজার টাকাও হাতিয়ে নেন শাহিন। সেই টাকা তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন শাহিন আলী।

এ ঘটনায় নিহতের ছেলে কাউসার আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews