1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 8:38 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভার-আশুলিয়ায় চোর ও ছিনতাইকারী চক্রের ১১ জন গ্রেফতার

  • আপডেট টাইম : Friday, June 16, 2023
  • 986

বাংলা ফটো নিউজ : সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চোর এবং ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য সহ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৬ জুন) দুপুরে সাভার মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আবদুল্লাহিল কাফী।

আবদুল্লাহিল কাফী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সোহেল (৩০), রিপন ওরফে চান্দি রিপন (৪০), হাসেম ড্রাইভার (৩৫) ও রবিউল ইসলাম (৩০) চোর চক্রের সক্রিয় সদস্য।এরা ৪ জন নেশার টাকা জোগাড় করতে সাভার ও আশুলিয়াসহ আশ-পাশের থানা এলাকার বসত বাড়িতে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান দ্রব্য সামগ্রী চুরি করে থাকে।এদের মধ্যে রিপন ওরফে চান্দি রিপনের নামে সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়া এলাকার ইয়ার আলীর ছেলে।

চোরাই স্বর্ণালঙ্কারের বিনিময়ে মাদকদ্রব্য বিক্রির অপরাধে স্বপন (৪৮), রাজা মিয়া (৪০) সহ আঞ্জু বেগম (৩৫) ও নাসিমা বেগম (৩৫) নামে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ১০ ভরি চোরাই স্বর্ণালঙ্কারসহ চোরাই স্বর্ণালঙ্কার বিক্রির নগদ ২৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও সোহাগ (৩০), রাফজান জনি রাফি (২৩) সৈয়দ রবি হাসান (২২) নামে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ও নগদ ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews