1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 8:37 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

জাবিতে ভুয়া ২ ভর্তি পরীক্ষার্থীকে ১ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম : Tuesday, June 20, 2023
  • 784

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের পরিবর্তে প্রক্সি দিতে আসা দুই জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সোহেল রানা (৩৩) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শাকিল।

সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষ থেকে ‘বি’ ইউনিটের তৃতীয় শিফট চলাকালে সোহেলকে এবং বিজনেস স্টাডিজ অনুষদের ২৪ নম্বর কক্ষ থেকে একই ইউনিটের চতুর্থ শিফটের সময় শাকিলকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়।

পরে তাদের দুজনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা (অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দিয়ে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, সোমবার রাত পৌনে ১০টায় আটক সোহেল ও শাকিল প্রক্সির কথা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভারের আশুলিয়ার ভূমি কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ তাদেরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা (অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড) জরিমানা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এসময়, আসামীরা ১০০ টাকা জরিমানা পরিশোধ করে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ক্যারিয়ারটাইমসকে বলেন, সন্দেহের ভিত্তিতে হল পরিদর্শক প্রক্সিদাতাদের চিহ্নিত করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে আমরা ভ্রাম্যমাণ আদালতের কাছে জানালে আদালত অভিযুক্তদের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৩ (খ) ধারা এবং ভ্রাম্যমান আদালত আইন-২০০৯ অনুযায়ী তাদেরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা (অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দিয়ে কারাগারে পাঠায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews