1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:22 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারের ইউএনওকে হাইকোর্টে তলব

  • আপডেট টাইম : Tuesday, June 20, 2023
  • 534

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ জুলাই তাঁকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। আদালতের নির্দেশে ঢাকার সাভারের নামাবাজার এলাকায় বংশী নদী ও নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার তা দখল হয়ে যাওয়ায় এর ব্যাখ্যা দিতে তাঁকে তলব করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ইউএনওকে হাইকোর্টে তলব করার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার বাকির হোসেন মৃধা। তিনি ২০১৯ সালে বংশী নদী ও নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করে রিট করেছিলেন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা ও সাভারের উপজেলা প্রশাসন গত বছরের শেষ দিকে বংশী নদী ও নদীতীরের ২৮৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু ফের অবৈধ দখলদাররা দখল করে নেওয়ায় আদালত দখলমুক্ত করে প্রতিবেদন দিতে বলেন।

তবে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই প্রতিবেদন দাখিল না করায়, তাকে আদালতে তলব করা হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews