বাংলা ফটো নিউজ : সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবময় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার (২৩ জুন) দুপুরে সাভার উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলার হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে নেতৃবৃন্দ কেক কেটে দিবসটি উদযাপন করেন।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান (এমপি), সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী লিয়াকত হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply