1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 1:49 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

কোরআন অবমাননার প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম : Saturday, July 8, 2023
  • 586

বাংলা ফটো নিউজ : সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তরের সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ।

এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে ছিল অসংখ্য প্ল্যাকার্ড, ফেস্টুন। এসবে লেখা ছিল ‘আল কোরআনের অপমান, সইবে না রে মুসলমান’, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’সহ নানা স্লোগান।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে জুম্মার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে সাভারের বিভিন্ন মসজিদের ইমাম এবং শতশত মুসল্লিরা দলে দলে অংশগ্রহণ করেন।

মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্ট্যান্ডের পুরাতন ফুটওভার ব্রিজের নিচে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মাওলানা আব্দুর রউফ, স্মরণিকা মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাচেত এবং সাভার ডগরমোড়া মসজিদের ইমাম মাওলানা মুহিববুল্লাহ বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম, হাসান মাহবুব মাস্টার, মো: আফজাল হোসেন ও শাহাদাৎ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews