1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে দাঁড়িয়ে যাত্রী তোলা বাসে আরেক বাসের ধাক্কা, পথচারীর মৃত্যু

  • আপডেট টাইম : Saturday, July 8, 2023
  • 946

বাংলা ফটো নিউজ : সাভারে দাঁড়িয়ে যাত্রী তোলা একটি বাসে নিয়ন্ত্রণ হারানো পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় বাসের আরও বেশ কয়েকজন যাত্রী।

আজ শনিবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম গণেশ চন্দ্র দাশ (৫০)।সে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের মৃত মৌমেল চন্দ্র দাশের ছেলে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, মৌমিতা পরিবহনের একটি বাস বলিয়াপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় একে ট্রাভেলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মৌমিতা পরিবহনের বাসটি ছিটকে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় এবং বাসটির চাপায় পথচারী গণেশ মারা যান।

এদিকে দুর্ঘটনাকবলিত একে ট্রাভেলসের বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ ঘটনায় উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এছাড়া বাস দু’টিকে জব্দ করা গেলেও চালক ও তাদের সহকারীরা পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews