1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 8:22 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বৃষ্টি উপেক্ষা করেই সাভারে গ্যাসের দাবিতে তিতাস কার্যালয় ঘেরাও

  • আপডেট টাইম : Sunday, August 13, 2023
  • 588

বাংলা ফটো নিউজ : পাইপলাইনে গ্যাসের চাপ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।

সকাল থেকে ঢাকার সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভকারীরা এ ঘেরাও কর্মসূচি শুরু করেন।

গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে রোববার (১৩ আগস্ট) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা এ বিক্ষোভ করেছে।

বিক্ষোভকারীরা বলেন, গ্যাস ব্যবহার না করেও আমাদের প্রতি মাসে বিল দিতে হচ্ছে। গ্যাস লাইনে ত্রুটি রয়েছে। কিন্তু তিতাস গ্যাস কতৃপক্ষ সমস্যা সমাধান করছে না।

তেঁতুলঝোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার পানপাড়া, নয়াপাড়া, দত্তপাড়া, ভাওয়ালিয়া, কুটিবাড়ি, মাঝিপাড়া, কৃষ্ণনগর গ্রামের চার শতাধিক বাড়িতে আমরা রান্না করতে গ্যাস পাই না। দীর্ঘদিন ধরে বিরতিহীনভাবে গ্যাস সরবরাহ না থাকায় আমাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

ভুক্তভোগী আব্দুল বারেক, রেজাউল মাস্টার, আলম মিয়া, মাসুদ রানা মিন্টু ও আক্তার হোসেন জানায়, বারবার অভিযোগ করেও গ্যাস সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আজ তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় বিক্ষোভকারীরা সাতদিনের আলটিমেটাম দেন এবং সাতদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তারা আবারও তিতাস গ্যাস অফিস ঘেরাও করার ঘোষনা দেন।

এ সময প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বিক্ষোভকারীদের সাতদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews