1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 8:21 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআই প্রত্যাহার

  • আপডেট টাইম : Monday, August 14, 2023
  • 731

বাংলা ফটো নিউজ : নিয়ম ভঙ্গ করে অপারেশন পরিচালনা ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার (১৩ই আগস্ট) সাভার মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে এসআই প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা। মো. রাসেল মিয়া সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

জানা যায়, গত শুক্রবার রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন রাসেল মিয়া। এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। উদ্ধারকৃত অস্ত্রটি দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওসি দীপক চন্দ্র সাহা বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকা ও নিয়মভঙ্গ করে অপারেশন পরিচালনা করায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews