1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:56 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে বাবা-মায়ের ঝগড়ায় প্রাণ গেল শিশুর

  • আপডেট টাইম : Friday, August 25, 2023
  • 998

বাংলা ফটো নিউজ : সাভারে বাবা-মায়ের ঝগড়ার মাঝে বাবার লাঠির আঘাতে প্রাণ হারিয়েছে এক বছর বয়সী আলীফ নামে এক শিশু।

এ ঘটনায় নিহত শিশুটির মায়ের করা অভিযোগে বাবা আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে পৌর এলাকার তালবাগ মহল্লায় স্থানীয় সাবেক পৌর কমিশনার হোসেন আলীর মালিকানাধীন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতরাতে আলমগীর হোসেন ও তার স্ত্রী কল্পনা আক্তারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে কাঠের টুকরো (লাঠি) দিয়ে স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় কল্পনার কোলে থাকা এক বছর বয়সী শিশু আলীফের আঘাত লাগে। এতে শিশুটির মাথা, ঘাড় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়। পরে আহত শিশুটিকে পার্শ্ববর্তী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিশুটির মা কল্পনা আক্তার বাবা আলমগীর হোসেনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত আলমগীর হোসেন জরুরি সেবা অ্যাম্বুলেন্স চালকের সহকারী হিসেবে কাজ করতেন।সে রংপুর জেলার পীরগাছা উপজেলার দেবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews