1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:56 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ৬ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ

  • আপডেট টাইম : Friday, September 8, 2023
  • 642

বাংলা ফটো নিউজ : সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ। এ অভিযানে ছয়টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি দুটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে সাভারের বলিয়ারপুরের কুন্ডা এলাকার এই কারখানাগুলোকে জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি (সাভার) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন করার অপরাধে বলিয়ারপুরের কুন্ডা এলাকায় চারটি মশার কয়েল এবং একটি জুস তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরমধ্যে দুটি মশার কয়েল তৈরির কারখানাকে পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার একটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীসহ এ অভিযানে সহায়তা করেন- সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মো. খাদেম উদ্দিন ও আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম ও তার কারিগরি টিমের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews