1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:39 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বাংলাদেশের মতো রাস্তা নির্মাণ পদ্ধতি দুনিয়ার কোথাও নেই

  • আপডেট টাইম : Thursday, April 5, 2018
  • 382

বাংলা ফটো নিউজ : বাংলাদেশের মতো রাস্তা নির্মাণ পদ্ধতি দুনিয়ার কোথাও নেই। দীর্ঘ সময় ধরে বলা হচ্ছে এই অচল পদ্ধতি পরিবর্তনের জন্য, কিন্তু আপনারা তা শুনছেন না। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাথে এডিপি বা বাস্তবায়নের পর্যালোচনায় পরিকল্পনামন্ত্রী এই অভিযোগ করেন। তিনি বলেন, আমরা রাস্তাগুলো এমনভাবে নির্মাণ করবো যেনো সড়কে একটি শিশুও মারা না যায়। কোনো ধরণের গর্ত না থাকে।

শেরেবাংলা নগরস্থ এনইসি অডিটোরিয়ামে বৃহস্পতিবার বাস্তাবয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ (আইএমইডি) আয়োজিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এডিপির পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএমইডি সচিব মফিজুল ইসলাম।

পরিকল্পনামন্ত্রী বলেন, চাইনিজ ঠিকাদারদের থেকে সাবধানে থাকবেন। আমি ব্যবসা করতে গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। তিনি বলেন, রাজধানীর এই মেট্রো রেলের জন্য পুরো রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? পারলে তো পুরো বাংলাদেশকে বন্ধ করে দিয়ে কাজ করবেন আপনারা। বিদেশে রাস্তার এধরণের কাজ ২৫ মিটার করে। সেটুকু শেষ হলে পরের অংশ ধরে। এতে করে জনদূর্ভোগ হয় না। তিনি বলেন, রাস্তার ৫/৬ কিলোমিটার পর পর বে নির্মান করতে হবে। বাজার, স্কুলের জন্য ফুটওভার ব্রিজ করতে হবে। আমাদের অবহেলার কারনে যেন একটি বাচ্চাও মারা না যায়। তিনি বলেন, ১শ’ থেকে ২শ কোটি টাকার প্রকল্প যেন প্রকল্প ঋণে নেয়া না হয়। হাজার কোটি টাকার এবং দীর্ঘমেয়াদী প্রকল্প পিএতে নিতে হবে। যাতে করে কাজ বাধাগ্রস্থ হবে না।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালকরা জানান, দাতা সংস্থার সময়ক্ষেপণের কারনে পিএ’র টাকা অপব্যয়িত থেকে যাচ্ছে। প্রকল্পের চারটি প্যাকেজের তিনটি চায়না কোম্পানি। তারা যে প্রোফাইল দেখিয়েছিল বাস্তবে তা না। পিডি সাসেক বলেন, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় করতে পারবে না। টাকা এডিবির ঋন। এডিবির দেরিতে কনকারেন্স করার জন্য। এটা উপযোজন করতে চায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews