1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:36 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষকদের নিয়ে জনসচেতনতামুলক কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Tuesday, September 12, 2023
  • 758

বাংলা ফটো নিউজ : নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা জেলা কার্যালয় আয়োজিত উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক “জনসচেতনতামূলক কর্মসূচি-২০২৩” অনুষ্ঠিত হয়েছে।

সাভার উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো: আখতার মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা শিক্ষা অফিসার নাজমুশ শিহাব।

অনুষ্ঠানটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা জেলা কর্মকর্তা মোসা: রওশন আরা বেগম।

প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তাদের বক্তব্যে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং এ সচেতনতা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষকদের কাছে প্রতিশ্রুতিও নেন তারা।

এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট সচেতনতামূলক টিভিসি দেখানোসহ সচেতনতামূলক বিভিন্ন লিফলেটও বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews