1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:35 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মাদ্রাসাশিক্ষকের ৯ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম : Wednesday, September 13, 2023
  • 829

বাংলা ফটো নিউজ : সাভারে ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকারে তুলে নিয়ে এক মাদ্রাসা শিক্ষককের ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এসময় চোখ বেঁধে মারধরের পর ওই মাদ্রাসা শিক্ষককে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাভার পৌরসভার আইচা নোয়াদ্দা এলাকার একটি শাখা সড়কে ছিনতাইকারীর কবলে পড়েন মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান। তিনি আইচা নোয়াদ্দা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর ভাই মাহবুবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার একটি জমি রেজিস্ট্রি করার কথা ছিলো। এ জন্য আমার বড় ভাই দুপুরে নবীনগর সোনালী ব্যাংক শাখা থেকে ৯ লাখ টাকা তুলে বাসার উদ্দেশে গণপরিবহনের একটি বাসে করে সাভার স্ট্যান্ডে এসে নামেন। পরে সেখান থেকে একটি অটোরিকশা যোগে আইচা নোয়াদ্দা বাসার দিকে রওনা হন।

ওই অটোরিকশাটিতে আমার ভাই ছাড়াও আরও দুই যাত্রী ছিলেন। এরপর দুপুর আড়াইটার দিকে শাখা সড়কে পিছন থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার এসে অটোরিকশাটির পথরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে দুই ব্যক্তি বের হয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার ভাইকে অটোরিকশা থেকে নামতে বলেন। আতঙ্কে আমার ভাই নামতেই তাকে ধরে জোরপূর্বক প্রাইভেটকারের তুলে নেন। এরপর ভাইয়ের চোখ বেঁধে তার কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নেন। পরে তাকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে যান দুর্বৃত্তরা।

পরে স্থানীয়দের সহযোগিতায় আমার ভাইকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আমরা একই দিন রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছি

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আমার সবকিছু পর্যালোচনা ও পর্যবেক্ষণ করছি এবং অপরাধীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews