বাংলা ফটো নিউজ : বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো দেশের কথায় নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাভারের আমিনবাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে এলাকাবাসীর সাথে এক উঠান বৈঠকে যোগ দিয়ে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না কারণ সংবিধানে তত্ত্বাবধায়ন সরকারের অধীনে নির্বাচনের কোনো নিয়ম নেই।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply