বাংলা ফটো নিউজ : বিএনপি সরকার ক্ষমতায় থাকতে দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দু’দিন ব্যাপী ফার্মেসি বিভাগের আয়োজনে ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো ২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে তাই এই সরকারকে আবারও আগামী নির্বাচনে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে বলেও বলেন তিনি।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, এলাইড হেলথ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. মো. বেলাল হোসেন প্রমুখ।
Leave a Reply