1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ‘চোর সন্দেহে’ চার নারী আটক

  • আপডেট টাইম : Wednesday, September 27, 2023
  • 897

বাংলা ফটো নিউজ : হাসপাতাল থেকে চোর সন্দেহে চার নারীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাদেরকে আটক করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও রোগীর স্বজনেরা বলছে, হাসপাতালের আউটডোরে প্রতিদিনই রোগীদের ভিড় হয়। এ কারণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। ওষুধও এভাবেই নিতে হয়। এ সুযোগে চোরচক্রও লাইনে দাঁড়িয়ে নারী রোগীদের ব্যাগ থেকে মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে। এমন ঘটনা সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায়ই ঘটে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় বলেন, আটককৃত নারীরা চিহ্নিত পেশাদার সংঘবন্ধ চোরচক্রের সদস্য। হাসপাতালের ভিতরে এদের গতিবিধি সন্দেহজনক মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে আমরা তাদের থানায় নিয়ে আসি।

তবে এ ঘটনায় মামলা হবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews