1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:40 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

দুই হাজার হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করতে পারেন নি

  • আপডেট টাইম : Thursday, April 5, 2018
  • 365

বাংলা ফটো নিউজ : প্রাক-নিবন্ধন থাকার পর প্রায় দুই হাজার হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করতে পারেননি। এসব হজযাত্রী বেসরকারি এজেন্সি আকবর হজ গ্রুপের মাধ্যমে প্রাক-নিবন্ধন করেছিলেন। প্রতারনার শিকার এসব হজযাত্রী তাদের নিবন্ধনের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন।

এ দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন তারা। এছাড়া প্রধানমন্ত্রী দফতর, ধর্মমন্ত্রণালয় ও হজ অফিসের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

‘আকবর হজ গ্রুপ কর্তৃক প্রতারিত ও ক্ষতিগ্রস্থ হজযাত্রী কল্যাণ পরিষদ’র ব্যানারে আয়োজিত মানবববন্ধনে পরিষদের সভাপতি আব্দুর রকিব তার বক্তৃতায় বলেন, চূড়ান্ত নিবন্ধন শুরুর আগেই আকবর হজ গ্রুপকে হাজী প্রতি এক লাখ ৮১ হাজার ৭৫২ টাকা থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হয়েছে। কিন্তু চূড়ান্ত নিবন্ধনের শেষদিন গত ১ এপ্রিল আকবর হজ গ্রুপের পল্টনের অফিসে গেলে অফিস তালাবদ্ধ পাই। তাদের দায়িত্বশীল কাউকেই পাওয়া যাচ্ছে না।

গ্রুপের চেয়ারম্যান মুফতি লুৎফর রহমান ফারুকীর সাথে কোন যোগাযোগ করা যাচ্ছে না। গ্রুপের অন্যতম স্বত্তাধিকারী আকবর হোসেন মঞ্জুকেও ফোন দিয়ে পাওয়া যায়নি। এ কারণে প্রাক-নিবন্ধন করে ২০১৮ সালের হজের জন্য সিরিয়ালভুক্ত থাকার পরও প্রায় দুই হাজার হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করতে পারেননি। এসব হজযাত্রী এ বছর হজে যাওয়া নিয়ে শংকায় রয়েছেন। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে বলেন, অবিলম্বে চূড়ান্ত নিবন্ধনের ব্যবস্থা নিন এবং আকবর হজ গ্রুপের চেয়ারম্যান ও অন্যান্য দায়িত্বশীলরা যাতে কোনভাবেই দেশত্যাগ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

মানববন্ধনে পরিষদের সাধারণ সম্পাদক রওশন আলম কনক, সহ-সভাপতি মুফতি ফোরকান, মুফতি ইয়াকুব প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়, ধর্মমন্ত্রণালয়ের সচিব ও হজ অফিসের পরিচালক বরাবর একইদাবিতে স্মারকলিপি পেশ করেন।

কম টাকায় হজ করানোর প্রতিশ্রুতিই হজ ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করছে: বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের গতকাল এক বিবৃতিতে বলেছেন, কম টাকায় হজ করানোর মিথ্যা প্রতিশ্রুতিই হজব্যবস্থাপনাকে অস্থিতিশীল করছে।

গ্রামে গঞ্জে হজে দালালেরা হজাত্রীদের কাছে গিয়ে বলেন, আপনাকে দুই লাখ ২০ হাজার টাকায় হজ করাবো। হজ এজেন্সীতে এসে দালালেরা দুই লাখ ২০ হাজার টাকায় বুকিং দেয়। কিন্তু দেখা যায় দালালেরা হজযাত্রীর কাছ থেকে বুকিংয়ের টাকা নেয়ার পর ক্রমান্বয়ে হজ প্যাকেজের সম্পূর্ণ তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা নেয়।

কিন্তু হজ এজেন্সীকে আর কোন টাকা দেয় না। বাকি এক লাখ ১১ হাজার টাকা দালালের পকেটে রেখে দিয়ে হজযাত্রীদের হারাম শরীফ থেকে বহু দূরে দুর্গম পাহাড়ী এলাকায় রেখে কষ্ট দেয়। আমরা এ ব্যবস্থার অবসান চাই। হজযাত্রীরা তাদের পুরো টাকা পরিশোধ করে এত কষ্ট করবে এটা মেনে নেয়া যায় না। আমরা হজযাত্রায় দালালী ব্যবস্থার অবসান চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews