1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:09 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে হিজড়া ছদ্মবেশধারী দুই রোহিঙ্গা মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : Friday, September 29, 2023
  • 683

বাংলা ফটো নিউজ : হিজড়া ছদ্মবেশধারী দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ এর সদস্যরা।

এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডের নিউমার্কেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. রফিক (১৮)। তিনি কক্সবাজারের টেকনাফ কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তাঁর পরিচয়পত্র নম্বর-২৮৫৮০৪। অপরজনের নাম মামুনুর (২৩)। তিনি একই জেলার উখিয়ার বালুখালি শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তাঁর পরিচয়পত্র নম্বর-২০১৮১৬।

রফিক নিজেকে কাজল হিজড়া ও মামুনুর নিজেকে পরিমনি হিজড়া হিসেবে পরিচয় দিতেন।

র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে হিজড়া সেজে পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে আসছিলেন। শুধু তাই নয় হিজড়াদের মতো অঙ্গভঙ্গি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর ফাঁকি দিয়ে ইয়াবার চালান ঢাকার সাভারসহ মহানগর ও এর নিকটবর্তী এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন তারা।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো প্যাকেটে ১০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এঘটনায় র‍্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews