1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:04 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ৩ জনকে গলাকেটে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Monday, October 2, 2023
  • 411

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যার ঘটনায় মূলহোতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -৪)।

গ্রেপ্তার আসামিরা হলেন- মূলহোতা সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগম।

সোমবার (২ অক্টোবর) গাজীপুরের শফিপুর এলাকা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাগর আলী ও স্ত্রী ইশিতা বেগম দুজন মিলে আশুলিয়া এলাকার একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করে। পরে অভিযান চালিয়ে তাদেরকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়৷ এ বিষয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগে, গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফুলবাড়ি (গরুড়া) গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২) এর গলাকাটা মরদেহ সাভারের আশুলিয়ার জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার বহুতল ভবনের চার তলার ফ্ল্যাট থেকে উদ্ধার করে থানা পুলিশ।

পরে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মোক্তার ও শাহিদা পোশাক কারখায় কাজ করতো। তাদের ছেলে জয় সাভারের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো।এ ঘটনায় রোববার (১ অক্টোবর) আশুলিয়া থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন নিহত মোক্তার হোসেন বাবুলের ভাই আইনাল হক।

আলোচিত এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৪। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে গাজীপুরের সফিপুরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগমকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews