1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:20 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের এইচপিভি টিকা ক্যাম্পেইন শুরু

  • আপডেট টাইম : Sunday, October 15, 2023
  • 519

বাংলা ফটো নিউজ : সাভারে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

এর আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী; অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত মেয়েশিক্ষার্থীরা বিনা মূল্যে এক ডোজ করে টিকা পাবে।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে সাভার সেনানিবাসের মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সার্বিক সহযোগীতায় আজ সেখানে কয়েক’শ শিক্ষার্থীকে এ টিকা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদুর রহমান, অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আবু নাসের তালুকদার, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরীসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews