বাংলা ফটো নিউজ : সাভারে পূর্বশক্রতার জের ধরে একই পরিবারের তিনজনসহ সাত জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে সাভার নামা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জমিজমা নিয়ে একই গ্রামের শহিদ মোল্লা ও মাসুদ মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সকালে ধামরাইয়ের চর বড়দাইল এলাকা থেকে শহিদ মোল্লা তার পরিবার ও লোকজনের সাথে সাভারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাভার নামাবাজার ব্রিজ অতিক্রম করতেই পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই গ্রামের মাসুদ ও তার অস্ত্রধারী লোকজন শহিদ মোল্লার লোকের ওপর হামলা করেন।
এতে শহিদ মোল্লার পরিবারের তিনজনসহ সাত জনকে কুপিয়ে গুরুতর জখম করে তারা।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply