1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:48 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় আ.লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রসহ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

  • আপডেট টাইম : Wednesday, October 25, 2023
  • 611

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার আওয়ামী নেতা ওবায়দুল ইসলাম তালুকদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ বুধবার (২৫ অক্টোবর) ভোররাতে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে নয় লক্ষ টাকা, একটি পিস্তল ও একটি শর্টগানসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে ডাকাতি হওয়ার খবর পেয়ে সকল থেকে দুপুর পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম বাড়িটি পরিদর্শন করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোর রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম তালুকদারের তিন তলা বাড়ির দোতলার গ্রিল কেটে সাত থেকে আট সদস্যের একদল অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে।

এ সময় দোতলা ও তিন তলার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে নয় লক্ষ টাকা, একটি পিস্তল ও একটি শর্টগানসহ মুল্যবান মালামাল লুট করে ডাকাতরা পালিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি এবং লুন্ঠিত মালামালসহ ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews