1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:40 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বর্তমান সময়ে দেশে অস্থিরতা বিরাজ করছে : সংস্কৃতি মন্ত্রী

  • আপডেট টাইম : Friday, April 6, 2018
  • 373

বাংলা ফটো নিউজ : বর্তমান সময়ে দেশে অস্থিরতা বিরাজ করছে খুন হচ্ছে নারীরা ধর্ষিত হচ্ছে ও সরকারী সম্পর্ত্তি দখল হচ্ছে, একটি মহল দেশে জঙ্গিবাদ সৃষ্টি করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।

বৃহস্পতিবার রাতে সাভারের পাবর্তীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে সাভার জাগরণী থিয়েটারের আয়োজনে পাঁচ দিন ব্যাপি স্বাধীনতা দিবস নাট্য উৎসব উদ্বোধন শেষে এক বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুল্য লক্ষ বাংলাদেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা দানবের দেশ নয় মানবের দেশ চাই একটি মহল সরকারের উন্নয়ন দেখে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট হত্যা করেছে তারাই আবারও দেশটাকে নতুন করে ধ্বংসের পায়তারা শুরু করেছে তারা ২০০৪ সালের ২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলো। এই দেশের মানুষ কখনো জঙ্গিবাদ পছন্দ করেনা তাই জঙ্গিদের বর্তমান সরকার কঠোর হাতে দমন করেছে। বর্তমান সময়ে ভালো নাটক নির্মাণ হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন এর পেছনে ভালো নির্মাতা ও সংলাপ ভালো পাওয়া যাচ্ছে না তাই দেশের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে ভালো ভালো নাটক ও সিনেমা নির্মাণ করতে হবে। সংস্কৃতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে তিনি সবাইকে আহবান জানান।

সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, বিশিষ্ট অভিনেতা আবদুল কাদের, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ গিয়াস, জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহাসহ আরো অনেকে।

উদ্বোধনের পরে আজ আমি ও শ্যামা মঞ্চ নাটক প্রদর্শিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews