1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 6, 2026, 4:37 am
শিরোনামঃ
সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ

সাভারে যাত্রীবাহী বাসে আগুন

  • আপডেট টাইম : Saturday, October 28, 2023
  • 780

বাংলা ফটো নিউজ : সাভারে দাঁড়িয়ে থাকা মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ শনিবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।

যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। বাসে কোনো যাত্রী ছিলেন না। এর মধ্যে রাত ৯টার দিকে হঠাৎ বাসটি থেকে ধোঁয়া উঠতে থাকে। পরে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মৌমিতা পরিবহনের একটি বাস আলমনগর আবাসিক এলাকার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে ছিল। রাত সাড়ে নয়টার দিকে কে বা কারা ওই বাসে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews