1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:55 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে “জব উৎসব ২০২৩” শুরু

  • আপডেট টাইম : Friday, November 24, 2023
  • 1459

বাংলা ফটো নিউজ : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ‘জব উৎসব ২০২৩’ শুরু হয়েছে।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সমোমালন কেন্দ্রে ২৪ ও ২৫ নভেম্বর এ উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে দুই দিনব্যাপী এ জব উৎসবের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফ উদ্দীন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামীর সাত্তার, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারসহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর ফিত্তিন আবীর।

এবারের জব উৎসবে তিন হাজার পদে চাকরি ও প্রায় এক হাজারের বেশি ইন্টার্নশিপ অফার নিয়ে দেশের ২০০ প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়ন বিভাগের নিয়োগকর্তারা উপস্থিত হন।

উৎসবে ড্যাফোডিল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চূড়ান্ত বর্ষ এবং সম্প্রতি গ্র্যাজুয়েশন সম্পন্ন করা অন্তত ৪ হাজার ২০০ চাকরিপ্রত্যাশী অংশগ্রহণ করেছেন।

এছাড়া জব উৎসবে ২০ হাজার ৪০০ শিক্ষার্থীর জন্য স্ব-মূল্যায়ন, প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্নশিপ, চাকরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং অ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews