1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:47 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে অবৈধভাবে গাছ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা

  • আপডেট টাইম : Sunday, November 26, 2023
  • 637

বাংলা ফটো নিউজ : সাভারে ইট দিয়ে বিশেষভাবে নির্মিত বিশাল চুলায় অবৈধভাবে গাছপালা পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা; যা বাণিজ্যিকভাবে বিক্রি হয়।

এই চুলার ধোঁয়া আর ছাইয়ের কারণে বাড়ছে পরিবেশ দূষণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য, গাছপালা ও আবাদি জমির ফসল।

এদিকে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সবাই বলছেন, এসব চুলা ও কয়লার কারবার সম্পর্কে তারা কিছুই জানেন না।

তবে জানার পর এসব কর্মকাণ্ড বন্ধে উদ্যোগী হওয়ার কথা জানান সবাই।

সরেজমিনে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় গিয়ে দেখা যায়, যৌথ মালিকানায় ভাড়া নেওয়া জায়গায় এসব চুলার মাধ্যমে গাছপালা পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা।

প্রতিটি চুলার ভেতরে দেড়শ থেকে ২০০ মণ কাঠখড়ি সাজিয়ে আগুন দেওয়া হয়। এ প্রক্রিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা বের হতে টানা ১২ দিন সময় লাগে।

এভাবে তৈরি করা কয়লা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যেই চলছে অবৈধভাবে এই কয়লা উৎপাদন।

এ ব্যাপারে দ্রুত প্রশাসনের নজরদারি ও হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews