1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:49 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে সেলফি পরিবহনের চাপায় পুলিশ সদস্য নিহত, চালক গ্রেফতার

  • আপডেট টাইম : Wednesday, November 29, 2023
  • 851

বাংলা ফটো নিউজ : সাভারের হেমায়েতপুরে সেলফি পরিবহনের বাসচাপায় নারী পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় পলাতক চালককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতার চালকের নাম কামরুল ইসলাম (৫০)। তিনি নওগাঁর জেলার মহাদেবপুর থানা এলাকার দায়েম উদ্দিনের ছেলে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

তিনি জানান, গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে সাভারের উদ্দেশ্যে রওনা হন পুলিশ সদস্য আফসানা আক্তার। পথে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় পৌছলে পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় সেলফি পরিবহনের একটি দ্রুতগতির বাস। এ সময় ওই পুলিশ সদস্য সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামীও আহত হন।

নিহত আফসানা বরিশাল জেলার আব্দুল করিমের মেয়ে। তিনি উত্তরা ১১ ব্যাটলিয়ানের এপিবিএন’র কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি সাভার হাইওয়ে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসটির চালক কামরুলকে নওগাঁর জেলার মহাদেবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews