1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:21 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ঢাকা-১৯ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল, স্থগিত ২

  • আপডেট টাইম : Monday, December 4, 2023
  • 935

বাংলা ফটো নিউজ : ঢাকা- ১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার এনামুর রহমানসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ছয় প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ও দুজনের স্থগিত করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনিসুর রহমান যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

বৈধ প্রার্থীরা হলেন- স্বতন্ত্র তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, গণফ্রন্ট নুরুল আমিন, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ, স্বতন্ত্র মুহাম্মদ সাইফুল ইসলাম ও জাকের পার্টি সামসুদ্দিন আহমেদ।

মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির বাহাদুর ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. জুলহাস, বিএনএম সাইফুল ইসলাম মেম্বার ও বাংলাদেশ জাতীয় পার্টি আইরীন পারভীন।

এ ছাড়া জাতীয় পার্টির আবুল কালাম আজাদ ও ন্যাশনাল পিপলস পার্টি ইসরাফিল হোসেনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিলের শুনানি করবে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews