1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:34 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

প্রাইভেটকার দিয়ে ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : Thursday, December 14, 2023
  • 689

বাংলা ফটো নিউজ : প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্বস্ব কেড়ে নিতো একটি চক্র। এমনিভাবে এক সরকারী কর্মকর্তাকে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় এ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার এবং লুন্ঠিত ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানায়, গত ১১ নভেম্বর বিকেলে ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান অফিস শেষে বাড়ি ফেরার জন্য ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার ভাড়ায় যাচ্ছে জেনে তিনি অন্যান্য যাত্রীদের সাথে প্রাইভেটকারে উঠেন। এরপর গাড়িটি আশুলিয়ার বেলতলা এলাকায় পৌঁছলে প্রাইভেটকারের মধ্যে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা আতাউরের বুকে ধারালো অস্ত্র ধরে তার চোখে কাগজের পট্টি দিয়ে চশমা লাগিয়ে কাপর দিয়ে চোখ বেঁধে মারধোর করা হয়। এরপর তার হাত-পা বেঁধে সাথে মোবাইলের বিকাশে থাকা ১০ হাজার টাকা তুলে নেয়। এরপর আতাউরের জনৈক বন্ধু সেলিমের কাছে কল করে মুক্তিপণ হিসেবে নগদ ও বিকাশ এ্যাপের মাধ্যমে আরো ২ লাখ টাকা নেয় তারা। এভাবে টাকা হাতিয়ে নেয়া শেষে গাজীপুরের কড্ডা এলাকার একটি নির্জন জায়গায় আতাউর রহমানকে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী আতাউর রহমান বাদী হয়ে ধামরাই থানায় এসংক্রান্ত একটি মামলা করেন। এ ঘটনায় ১২ ডিসেম্বর বিকেলে ঢাকা জেলার আশুলিয়া, গাজীপুর মহানগর এবং ঢাকা মহানগর এর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছিনতাই চক্রের সদস্যরা হলেন- আব্দুল হান্নান ওরফে হানিফ (২৫), মফিজুল ইসলাম সোহেল (৩৮), মোঃ আনোয়ার হোসেন (৪৫), মোহাম্মদ আলী (৪৮) এবং মোঃ মোক্তার হোসেন (৩৮)।

তারা দীর্ঘদিন যাবত প্রাইভেটকারের মাধ্যমে ঢাকা জেলার আশুলিয়া, গাজীপুর এবং ডিএমপির বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে বলে পুলিশের কাছে স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews