1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:33 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

প্রতীক পেয়েই সাভারে আনুষ্ঠানিক প্রচারে প্রার্থী-সমর্থকরা

  • আপডেট টাইম : Tuesday, December 19, 2023
  • 1001

বাংলা ফটো নিউজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই ঢাকা ১৯ আসনে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। ভোটারদের কাছে ছুটতে শুরু করেছেন নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা। প্রচারে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরাও।

এবার এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার এনামুর রহমানের অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামসহ নির্বাচনে অংশ গ্রহণ করা অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ। প্রচারণা চালানো যাবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

সোমবার জেলার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ভোটে অংশ নেয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তার পর থেকে শুরু হয়েছে এসব প্রার্থীর সরব প্রচারণা ও কর্মী-সমর্থকদের দৌড়ঝাঁপ।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৪৬৩ জন ও মহিলা ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৪৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews