বাংলা ফটো নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিনি ৮ হাজার ২১০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এছাড়া আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ডাক্তার এনামুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট।
এ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১০ জন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের পদত্যাগী চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী, গণফ্রন্টের নুরুল আমীন, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার, বিএনএমের সাইফুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম পার্টির জুলহাস আহমেদ।
বিজয়ী প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই জয় শুধু আমার নয়। এই জয় পুরো সাভার-আশুলিয়াবাসীর। সকলের কাছে আমি কৃতজ্ঞ।
Leave a Reply