1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:19 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিরাপত্তাকর্মী নিহত

  • আপডেট টাইম : Sunday, January 14, 2024
  • 853

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে ডাকাতি করতে আসা একটি দলের ছোড়া গুলিতে পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

আজ রোববার (১৪ জানুয়ারি) ভোররাতে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়ার আমির দেওয়ানের বাড়িতে হানা দিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটায় ডাকাতদল।

নিহত নিরাপত্তাকর্মীর নাম আবদুল কাদের (৫৮)। তিনি কুটুরিয়া এলাকার ‘নিট ২০০৭ লিমিটেড’ নামের কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুটুরিয়া উত্তরপাড়ার আমির দেওয়ানের বাড়ির পেছনের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ডাকাত দলের তিন সদস্য। পরে আমির দেওয়ান ও ডাকাতের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় আমির দেওয়ানের ভাই মজিবর দেওয়ান বুঝতে পেরে চিৎকার করলে তার ছেলে জানালা দিয়ে ডাকাতদের দেখতে পায়। এ সময় শটগাট দিয়ে ফাঁকা গুলি ছোড়ে মজিবুর দেওয়ানের ছেলে। এতে ডাকাতরাও পাল্টা গুলি ছোড়ে।

তাদের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হলে স্থানীয়রা একত্রিত হয়ে চিৎকার দিয়ে বাড়ির দিকে গেলে ডাকাতরা পালিয়ে যায়। যাওয়ার সময় মানুন দেওয়ানের বাড়ির সামনে ওই নিরাপত্তাকর্মীকে দেখে গুলি ছোড়ে ডাকাতরা। এতে নিরাপত্তাকর্মী আহত হলে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, কুটুরিয়া এলাকার একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করেছিল একদল ডাকাত, কিন্তু বাধার মুখে ডাকাতদের ছোড়া গুলিতে একজন নিরাপত্তাকর্মী নিহত হন। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews