1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:36 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে মিষ্টি প্রস্তুতকারকদের জন্য নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধিবিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট টাইম : Wednesday, January 17, 2024
  • 851

বাংলা ফটো নিউজ : সাভারে দিনব্যাপী মিষ্টি প্রস্তুতকারকদের জন্য নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) পৌরসভা এলাকার থানা রোডের একটি রেস্তোরাঁয় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক এ এইচ এম আসিফ বিন আকরাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিনিয়ত অনিরাপদ খাবার খেয়ে অসংখ্য মানুষ নানা ধরনের খাদ্যবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এমনকি অনেকে মারাও যাচ্ছে।

তাই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও রোগ প্রতিরোধে প্রত্যেকের সচেতন হতে হবে। এজন্য খাদ্য স্থাপনার ম্যানেজার, মালিক এবং খাদ্যকর্মীদের নিরাপদ খাদ্য সম্পর্কিত মৌলিক বিষয়বস্তুর ওপর প্রশিক্ষণ দেওয়া ও সহায়তা করা অত্যন্ত জরুরি।

এ সময় খাদ্য স্থাপনায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, খাদ্য বিপত্তি, পারস্পরিক দূষণ, এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা: রৌশন আরা বেগম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসটিআইআরসি প্রকল্পের জুনিয়র ফুড সেফটি কনসাল্টেন্ট মোঃ ইউনুস আলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews