1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 4:39 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ ২৮ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট

  • আপডেট টাইম : Monday, January 22, 2024
  • 713

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় মায়ের দোয়া ভিলা নামে একটি ডুবপ্লেক্স বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় বাড়িওয়ালাকে বেধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৮ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।

রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আব্দুল মান্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।

ভুক্তভোগী বাড়িওয়ালা মান্নান মোল্লা বলেন, আমরা দুইতলা ভবনের দুই তলায় বসবাস করি। নিচতলায় ডাকাতরা জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। এসময় শব্দ হলে আমি নিচে নেমে আসি। নিচতলায় আসা মাত্র তিন থেকে চারজন আমাকে ধরে বেধে ফেলে এবং অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে। পরে ঘরে থাকা নগদ ২৮ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, গোটা বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি আর আমার ছেলেই ছিলো। আমার মেয়েরা বাড়িতে বেড়াতে এসেছে। তাদের স্বর্ণালংকারসহ প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, রোববার দিবাগত রাত নিশ্চিন্তপুরের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থলে আছি। ডাকাতির বিষয়টি নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি।

এর আগে গত ১৪ জানুয়ারি রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপারা এলাকার আমির দেওয়ানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে একজন নিরাপত্তা কর্মী নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews