1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 6, 2026, 4:33 am
শিরোনামঃ
সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ

জাতীয় স্মৃতিসৌধে স্পিকারের শ্রদ্ধা

  • আপডেট টাইম : Wednesday, January 31, 2024
  • 929

বাংলা ফটো নিউজ : সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

টানা চতুর্থবারের মতো স্পিকার হিসেবে শপথ গ্রহণের পর আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তিনি সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন।

পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন, সংসদ উপনেতা মতিয়া চৌধুরীসহ অন্যান্য হুইপরাও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্বাক্ষর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণতন্ত্রের অভিযাত্রা ও সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে।

সেই অভিযাত্রাকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে জনগণকে উন্নত স্মার্ট বঙ্গবন্ধুর সোনার বাংলা উপহার দেবো।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews