বাংলা ফটো নিউজ : সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ঘাতক স্বামী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার রাজাবাড়ি এলাকায় আব্দুল মজিদের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজাবাড়ি এলাকায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী কোহিনুরকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী হাফিজুর রহমান।
বিষয়টি টের পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে।
পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন নয়ন কারকুন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী।এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply