বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে শুরু হয়েছে ১০ দিনব্যাপী অমর একুশের গ্রন্থমেলা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঈদগাহ মাঠে এই বইমেলার উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ-সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।
১০ দিনের এই বইমেলার আয়োজন করেছে প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিনের নামে প্রতিষ্ঠিত ওয়াসিল উদ্দিন গণপাঠাগার। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা ডক্টর রফিকুল ইসলাম মোল্লা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লাসহ আরো অনেকে।
Leave a Reply