বাংলা ফটো নিউজ : সাভারে হকারদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। বাজার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য সম্প্রতি নির্মিত অস্থায়ী মার্কেটে হকারদের ব্যবসার জায়গা করে দেওয়া হয়।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় তিনি বলেন, হকাররা শুধু হকার নন, তাঁরা ক্ষুদ্র ব্যবসায়ী, তাঁরা আমাদের ভাই, আমাদের পরিজন, তাঁদের সহযোগিতা করতে হবে। তাই উচ্ছেদের পাশাপাশি হকারদের পুনর্বাসনও করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও পৌরসভা মেয়র হাজ্বী আব্দুল গণিসহ আরো অনেকে।
Leave a Reply