1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:19 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আনন্দঘন পরিবেশে সাভারে একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট টাইম : Monday, April 15, 2024
  • 783

বাংলা ফটো নিউজ : উৎসবমুখর পরিবেশে সাভারে জনপ্রিয় টেলিভিশন একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন হয়েছে।

একুশে টেলিভিশন দুই যুগ পেরিয়ে ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে রোববার (১৪ এপ্রিল) সকালে সাভার প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন অতিথিরা। পরে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয় এবং র‌্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

একুশে টিভির সাভার প্রতিনিধি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ শাহজামান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন ও সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্যসহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন সানি।

এ সময় সাহসী সংবাদ ও জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে বরাবরের মতোই কোটি মানুষের হৃদয় জয় করে চ্যানেলটি পছন্দের শীর্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে যোগ দেয়া আমন্ত্রিত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews