1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:17 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে সাজ্জাদ হত্যার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : Monday, April 15, 2024
  • 922

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভা এলাকার আড়াপাড়া বালুরমাঠে কাঠের রং মিস্ত্রি সাজ্জাদকে ছুরিকাঘাতে হত্যার তিনদিন পর প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি।

পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে কাঠের রং মিস্ত্রি সাজ্জাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত করে গ্রেফতারকৃত আলামিন ও তার সঙ্গীয়রা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজ্জাদ হত্যা মামলার এজাহার নামীয় বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জামান, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews