1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:15 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার ক্লাবের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম : Sunday, May 12, 2024
  • 580

বাংলা ফটো নিউজ : অনুষ্ঠিত হয়ে গেল সাভারের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাভার ক্লাব আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচী ২০২৪ সিজন ১১ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (১১ মে) সন্ধ্যায় এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় কথাসাহিত্যিক ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড: নুরুদ্দিন জাহাঙ্গীর, সাভার উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্র ও থ্রি এংগেল মেরিন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলামকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

সাভার ক্নাবের চেয়ারম্যান মো: আব্দুল কাদের তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ত্রান প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও পৌরসভা মেয়র হাজ্বী আব্দুল গণি।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য ও সংগীতের প্রতিযোগীতা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

পুরুস্কার বিতরণ শেষে সমবেত সংগীত দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে শিল্পীরা একক সংগীত, আবৃত্তি ও নাচ পরিবেশন করেন। এ সময় শিল্পীদের ভিন্নধর্মী পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি দর্শকদের মুগ্ধ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews