1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 9:49 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে মঞ্জিল বিল্ডার্সের ফ্ল্যাট কিনে প্রতারিত ক্রেতারা!

  • আপডেট টাইম : Sunday, June 30, 2024
  • 731

বাংলা ফটো নিউজ : সাভারে অনুমোদন বিহীন ভবননির্মাতা প্রতিষ্ঠান ‘মঞ্জিল বিল্ডার্স’ এর মালিক নাজমুল আরিফের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

শনিবার (২৯ জুন) সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় মঞ্জিল বিল্ডার্সের নির্মানাধীন ভবনের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন গ্রাহকেরা।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ফিরোজ হোসেন, প্রবাসী কামাল পাঠান, ব্যবসায়ী ফয়জুল্লাহ, চাকুরীজিবী নজরুল ইসলাম ও গৃহিণী জিয়াসমিন আক্তারসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ২০২০ সালে বুকিং দেয়া ফ্ল্যাট ২০২২ সালের মধ্যে বুঝিয়ে দেয়ার কথা বলে শিক্ষক, প্রবাসী, ব্যসায়ী ও চাকুরীজিবীসহ ১৭ জন গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মঞ্জিল বিল্ডার্সের মালিক নাজমুল আরিফ।

সরেজমিনে ১০ তলা ফাউন্ডেশন দিয়ে চার ইউনিটের ভবনের বেইজমেন্ট পর্যন্ত করে তিন বছরের বেশি সময় ধরে ডেভেলপার বন্ধ রেখেছেন নির্মান কাজ। এ ব্যাপারে একাধিক বার সমোঝোতায় বসেও ভবন নির্মাতা প্রতিষ্ঠানের মালিক নাজমুল আরিফের কাছ থেকে সমাধানের কোনো ইঙ্গিত মেলেনি।

এমতাবস্থায় মঞ্জিল বিল্ডার্সের মালিক নাজমুল আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ গ্রাহকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে সরকারের সস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী গ্রাহকেরা।

এসব অভিযোগ সম্পর্কে জানতে মঞ্জিল বিল্ডার্সের মালিক নাজমুল আরিফের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews