1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 3:07 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে সাবেক ছাত্রলীগ নেতা সাইদুল গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, September 22, 2024
  • 956

বাংলা ফটাে নিউজ : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাভারের বাজার রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। আটকের পর তাঁকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাইদুলের পরিবারের দাবি, চলতি বছরের মার্চ মাসে কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে তিনি রাজনীতি থেকে সরে যান। ছাত্র আন্দোলন চলাকালীন সময়েও দলীয় কোন কর্মসূচিতে অংশ নেননি। তাই আওয়ামী লীগ সরকারের পতনের পর সব নেতারা সাভার ছেড়ে পালিয়ে গেলেও তিনি বাসাতেই অবস্থান করছিলেন।

তবে পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাভারে নিহতদের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওইসব মামলার কয়েকটিতে সাইদুল ইসলামের নাম রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews