1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 2:49 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

  • আপডেট টাইম : Tuesday, October 15, 2024
  • 563

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় নিষিদ্ধ পলিথিন ভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ পলিথিনের পরিমান সাড়ে ১০ টন, যার বাজার মূল্য ২২ লাখ টাকা।

আটকরা হলেন—বগুড়া জেলার আদমদিঘী থানার সান্তাহার একালার ট্রাক চালক রাব্বি হোসেন (২৩) এবং একই এলাকার ডহরপুর পূর্বপাড়া এলাকার চালকের সহকারী তামিম হোসেন (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকার বাবু বাজার এলাকা থেকে পলিথিন ভর্তি ট্রাকটি নিয়ে বগুড়া রেলস্টেশনের হাড্ডি পট্টি এলাকায় যাচ্ছিলেন।

পুলিশ জানায়, ঢাকার বাবু বাজার থেকে ট্রাকে করে নিষিদ্ধ পলিথিন আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার ৬৭২ কেজি পলিথিন উদ্ধার করা হয়। পরে ট্রাক চালক রাব্বি হোসেন ও চালকের সহকারী তামিম হোসেনকে আটক করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

পলিথিন বহনকারী ট্রাক চালক রাব্বি হোসেন জানিয়েছেন, জব্দ পলিথিনের মালিক ঢাকার বাবু বাজার এলাকার মেসার্স আলম ট্রেডার্স এবং ট্রাকের মালিক নাজমুল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন ট্রাকটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের সাড়ে ১০ টন পলিথিনসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews