1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 5, 2026, 11:16 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

শোক সংবাদ

  • আপডেট টাইম : Thursday, October 17, 2024
  • 1931

বাংলা ফটো নিউজ : দৈনিক ফুলকি’র সম্পাদক ও সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, বাংলাভিশন টিভির সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিন ও ব্যবসায়ী নাজমুল আহসান হামীমের মা মাহফুজা কাশেম বুধবার রাত ৮ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। এর আগে তিনি অসুস্থ হয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি শারীরিকভাবে কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাভারের রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীসহ সকল স্তরের মানুষ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

বুধবার রাত ১১ টায় সাভার পৌর এলাকায় স্বরনিকা মহল্লায় বাইতুল জান্নাত জামে মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেবরামপুর ইউনিয়নের দক্ষিন সাহেবরামপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার স্বামীর কবরের পাশে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews