1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 4:48 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে রানী ভিক্টোরিয়ার ২০৬তম জন্মদিন উদযাপন

  • আপডেট টাইম : Sunday, May 25, 2025
  • 1273

বাংলা ফটো নিউজ : ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে জাঁকজমকপূর্ণভাবে রানী ভিক্টোরিয়ার ২০৬তম জন্মদিন উদযাপিত হয়েছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যারাতে কেক কেটে এবং আলোচনা সভার মধ্য দিয়ে এ জন্মবার্ষিকী উদযাপন করেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা।

এসময় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকন, সহ-সভাপতি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রানী ভিক্টোরিয়া ছিলেন যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রাণী। ১৮১৯ সালের ২৪ মে লন্ডনের কেনসিংটন প্রাসাদে রানী ভিক্টোরিয়া জন্মেছিলেন। ইতিহাসের সবচেয়ে খ্যাতিমান রানীদের একজন তিনি। তার পুরো নাম আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। ১৮ বছর বয়সে ১৮৩৭ সালের ২০ জুন তিনি ব্রিটেনের রানী হন। ব্রিটেনের সবচেয়ে সমৃদ্ধ উপনিবেশ ভারতেরও সম্রাজ্ঞী হয়েছিলেন তিনি। রানী ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট ১৮৪০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই রাজকীয় দম্পতির ৯টি সন্তান ছিল। রাজপরিবার খুবই জনপ্রিয় ছিল, যা কানাডার ঐতিহ্য এবং ফ্যাশন উভয়কেই প্রভাবিত করেছিল। ১৮৩৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews