1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 2:49 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় রাজীবের সহযোগী মামা জাকির গ্রেফতার

  • আপডেট টাইম : Saturday, October 19, 2024
  • 1658

বাংলা ফটো নিউজ : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী কথিত ভাগ্নে জাকির হোসেন ওরফে মামা জাকির গ্রেফতার হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) ডিএমপি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। তবে জাকিরকে কখন কিভাবে কোন স্থান থেকে আটক করা হয়েছে তা বিস্তারিত জানতে চাইলে তিনি জানান, জাকিরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন, এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জানা গেছে, জাকিরের বিরুদ্ধে জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সাভার মডেল থানায় একাধিক হত্যা মামলাসহ হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকেই জাকির আত্মগোপন চলে যায়। আজ শনিবার রাজধানী থেকে তাকে আটকের পর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়।

এছাড়া জাকিরের বিরুদ্ধে মঞ্জরুল আলম রাজীবের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারিত্ব ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের পদ বাণিজ্য, বিভিন্ন নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews