1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 2:18 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়

  • আপডেট টাইম : Monday, November 11, 2024
  • 749

বাংলা ফটো নিউজ : সাভার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণবিষয়ক সহসম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।

মতবিনিময় সভায় বিএনপির নেতৃবৃন্দরা বলেন, সাভার প্রেসক্লাব কারো ব্যক্তিগত সম্পদ নয় এটা সর্ব সাধারণের জন্য। এই প্রেসক্লাব দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সাংবাদিকরা জাতির বিবেক তাদেরও রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকদের কল্যাণ ও অধিকার আদায়ে আমরা সব সময় পাশে থাকবো।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ সাভার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews